প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকএর প্রেসিডেন্ট Zou Jiayi।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
এসময় ঝু জিয়াই তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। চলতি বছরের ১৬ জানুয়ারি তিনি এআইআইবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।








