সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

কবি অসীম সাহার শেষ বিদায়ে শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি কবি অসীম সাহাকে, বিদায়।

ধূসর মেঘে ঢাকা আকাশ। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। প্রকৃতির এমন বিষণ্ন দিনে ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন একুশে পদক প্রাপ্ত কবি অসীম সাহা। বাংলা একাডেমি চত্বরে তাকে বিদায় জানাতে এসেছিলেন সমকালীন কবি, বন্ধু আর ভক্তরা। তাদের উচ্চারণে ধরা দিল কবি’র কবিতা। যা মুছে যাবার নয়। শ্রদ্ধা জ্ঞাপন শেষে তাকে সমাহিত করা হবে রাজধানীর সবুজবাগ বরদেশ্বরী কালী মন্দিরের শশ্মানে।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলা একাডেমির নজরুল মঞ্চে শ্রদ্ধা জানাতে এসেছেন অগ্রজ কবি নির্মলেন্দু গুণ। এসেছিলেন সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরীন আক্তার, জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি মোহন রায়হান, গোলাম কিবরিয়া পিনু, স্বাধীনতা পদকপ্রাপ্ত আবৃত্তিকার আশরাফুল আলম, কবি তারিক সুজাত, কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, কবি আসলাম সানীসহ আরও অনেকেই।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে একাডেমির কর্মকর্তারা অসীম সাহার প্রতি শ্রদ্ধা জানান।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি অসীম সাহা।

জানা যায়, চলতি বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, কবি বিষণ্নতায় ভুগছেন। এ ছাড়া পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন অসীম সাহা। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা সাহিত্যে। সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

পরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

বিশিষ্ট কবি অসীম সাহা বাংলাদেশের কবিতার ইতিহাসে এক অনন্য নাম। কবিতায় ধ্যানমগ্ন এক জীবন পার করেছেন। মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল প্রগতিশীলতায় তার ছিল অবাধ বিচরণ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.