বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২, ১৬ শাবান ১৪৪৭, শীতকাল

ফরিদপুরের জনসভায় তারেক রহমান

কলিকাল প্রতিনিধি

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর বিকেল ৩টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটি তারেক রহমানের প্রথম ফরিদপুর সফর। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ফরিদপুর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা- ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর থেকে আসা নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে রাজেন্দ্র কলেজ মাঠে প্রবেশ করছেন। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় আশপাশের এলাকাতেও জনসমাগম ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাদের ধারণা, এ জনসভায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে, যা ফরিদপুরের ইতিহাসে অন্যতম বড় সমাবেশ হতে যাচ্ছে।

জনসভাকে ঘিরে ফরিদপুর শহরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রাখতে মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবক দলও দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.