জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
আজ সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনায় তিনি এই আহ্বান জানান।
ড. রীয়াজ বলেন, ‘কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না। কোনো বিষয়ে দ্বিমত থাকলে সেটিও সনদে উল্লেখ করা হবে। তবে অধিকাংশ বিষয়েই সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছে গেছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে।’
আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।








