বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সবজি-মুরগি-পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নেতিবাচক প্রভাব পড়েছে সবজির বাজারে। শসা থেকে ঝিঙা, পটল, কাঁকরোল প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। বেশি প্রভাব পড়া কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। সবজির সঙ্গে দাম বেড়েছে পেঁয়াজের। একই কারণে মুরগির দামও বেড়েছে।

সোমবার (২১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, মালিবাগ ও টাউন হল বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে পটল ৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ১২০ থেকে ১৩০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেশি। সবজির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। এ ছাড়া হাইব্রিড শসা ৮০ থেকে ৯০ টাকা ও দেশি শসায় ৪০ থেকে ৫০ টাকা বেড়ে তা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বাড়লেও কিছুটা কমতে শুরু করেছে।

বাজারে আজ প্রতি কেজিতে ৫০ থেকে ৬০ কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকায়। খুচরা বাজারের সবজি বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে আড়তে সবজির দাম বেশি। আবার সবজির সরবরাহও কম। তাই দাম বেড়েছে। তবে টানা কয়েকদিন বৃষ্টি না হলে সবজির দাম কমে যাবে।

বাজারে দাম বেড়েছে পেঁয়াজের। প্রতি কেজি দেশি পেঁয়াজে পাঁচ টাকা বেড়ে তা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দামও বাড়তি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা ও সোনালি মুরগি ৩০০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম বাড়লেও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বাজারে এক ডজন ফার্মের ডিম ১২০ টাকা, হাঁসের ডিম ২১০ টাকা এবং দেশি মুরগির ডিম ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। চাষের শিং মাছ (আকারভেদে) ৩০০-৪০০ টাকা, দেশি শিং ৮০০-১ হাজার টাকা, রুই মাছ ৩৫০-৫০০ টাকা, দেশি মাগুর ৮০০-১ হাজার টাকা, মৃগেল ৩৫০-৪০০ টাকা, পাঙ্গাশ ২০০-২৩০ টাকা, চিংড়ি ৮০০-১ হাজার ২০০ টাকা, বোয়াল ৬০০-৮০০ টাকা, বড় কাতল ৪০০-৫৫০ টাকা, পোয়া ৩৫০-৪০০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০-২৩০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি ট্যাংরা ১,৩০০ টাকা, সাধারণ ট্যাংরা ৬০০-৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.