বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বজ্রপাতে মেহগনি গাছ দ্বিখণ্ডিত

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি বিশাল মেহগনিগাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেন উৎসুক জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ায় অনেকেই গাছটি দেখতে ছুটে আসেন এবং ছবি তোলেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থীরা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সবাই তখন শ্রেণিকক্ষ ও অফিসকক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে তারা গাছটি দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পান।

দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা যায়, পদার্থবিজ্ঞান বিভাগের সামনে থাকা লম্বা মেহগনিগাছটি মাঝ বরাবর ফেটে গেছে। গাছটি উপরে সবুজ পাতায় ভরা ছিল এবং প্রায় ২০ ফুট পর্যন্ত কাণ্ড ফেটে খোলা হয়ে গেছে। তবে গাছে কোনো পোড়া দাগ দেখা যায়নি।

বৃষ্টির সময় কলেজ ক্যাম্পাসে পাতা কুড়াচ্ছিলেন পেছনের এলাকার বাসিন্দা মরিয়ম খাতুন। তিনি জানান, বৃষ্টি শুরু হলে তিনি পাশের বারান্দায় আশ্রয় নেন। এরপর বজ্রপাতের শব্দ পান এবং কিছুক্ষণ পর গাছটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়।

কলেজ অধ্যক্ষ মো. আবদুল আউয়াল মিয়া বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি বড় ধরনের ঘটনা। অনেক সময় শিক্ষার্থীরা গাছের নিচে আশ্রয় নেয়, অথচ তারা জানে না গাছ বজ্রপাত আকর্ষণ করতে পারে। এ বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি। ক্ষতিগ্রস্ত গাছটি থেকে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.