সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

এবার আলোচনায় অক্ষয়পুত্রের ব্যক্তিগত জীবন

বি-টাউনের তারকা দম্পতি অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার পুত্র আরভ কুমার। সম্প্রতি আরভকে দেখা গিয়েছে অভিনেত্রী হুমা কুরেশির ঈদের পার্টিতে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। সঙ্গে সঙ্গে সেই ছবি আর ভিডিও সকলের নজর কেড়ে নিয়েছে। সেখান থেকে এবার আলোচনায় অক্ষয়পুত্রের ব্যক্তিগত জীবন।

স্টারকিড হলেও আরভকে সেভাবে প্রচারে দেখা যায় না। সেখানে নিজের ব্যক্তিগত জীবনও গোপন রাখতে চান। তবে সেই হাই-প্রোফাইল পার্টি থেকে পাপারাৎজিদের হাতে একরকম ফেঁসেই গেলেন তিনি। কারণ, তখন তার সঙ্গে দেখা মেলে এক সুন্দরী রহস্যময়ীকে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্টির সেই ছবি ছড়িয়ে পড়তেই আরভের প্রেম নিয়ে তুমুল জল্পনা শুরু। তখন ওই পার্টিতে কালো পোশাকে একেবারে স্টাইলিশ অবতারে দেখা মেলে অক্ষয়পুত্রের। তাদের দুজনকে খোশমেজাজেই দেখা যায় তখন। এমনকি পাপারাৎজিদের দেখে হাসিও দেন তারা। আর তা থেকেই আলোচনা।

এরপর রাত গড়াতেই একসঙ্গে পার্টি ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় আরভ ও তার ওই সঙ্গীকে। দেখা যায়, বের হওয়ার সময় আরভের হাতে ছিল আয়োজকদের থেকে পাওয়া একটা উপহারের ব্যাগ।

বলিউডের অন্যতম বড় অ্যাকশন তারকার পুত্র হওয়া সত্ত্বেও বিনোদন জগৎ থেকে দূরেই থাকেন আরভ। জনসমক্ষেও তাকে খুব একটা দেখা যায় না। এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছিলেন, ফিল্মের তুলনায় ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিই বেশি আগ্রহ রয়েছে তার পুত্রের। অক্ষয় বলেছিলেন, ‘টুইঙ্কল আর আমি যেভাবে আরভকে মানুষ করেছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। ও খুবই সরল-সাধারণ একটা ছেলে। কোনও কিছু করার জন্য আমরা ওর উপর কখনও জোর করিনি। ফ্যাশনে ওর আগ্রহ রয়েছে। ও আসলে সিনেমা জগতের অংশ হতে চায় না।’

আরভের স্বাধীন আর মুক্ত স্বভাবের বিষয়েও কথা বলেছেন ‘হেরা ফেরি’ তারকা। অক্ষয়ের কথায়, ‘নিজের জামাকাপড় নিজেই কাচাধোওয়া করে ও। আর খুব ভাল রান্নাও করতে পারে। এমনকী বাসনও মাজতে পারে। আর দামি দামি জামাকাপড় কিনতে চায় না একেবারেই।’

তবে হুমা কুরেশির ঈদের পার্টিতে কোন রহস্যময়ী সুন্দরীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন এই স্টার-কিড, সেটা জানার জন্যই আপাতত মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাদের মধ্যে কি কোনও প্রেমের সম্পর্ক প্রস্ফুটিত হচ্ছে, না কি তারা শুধুই বন্ধু, সেটা শুধু সময়ই বলতে পারে!

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.