৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন এ কে এম মাহবুবুল আলম সোহাগ।
আজ (২১ মে) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ ‘দোয়াত কলম’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জানা যায়, অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ পেয়েছেন ২০ হাজার ৬৫৪টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোকশেদুল হক শিবলু পেয়েছেন ১৯ হাজার ২১৩টি ভোট।
এদিন সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি।







