বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা যায়।

সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। গতকাল রাত সোয়া আটটার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে গতকাল রাত নয়টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোটের নেতারা জানিয়েছেন, সর্বদলীয় এ বৈঠকের ব্যাপারে তাঁদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রাত ১০টার পর বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে সর্বদলীয় এ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। উপদেষ্টা মাহফুজ আলম এই খুদে বার্তা পাঠিয়েছেন বলে কয়েকটি দলের নেতারা জানিয়েছেন। এখন বৈঠকে অংশ নেওয়া না-নেওয়ার ব্যাপারে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে দলগুলো।

দেশের অন্যতম প্রধান দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, দলে আলোচনা করে ওই বৈঠকে যাওয়া না-যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা। অন্য দল ও জোটগুলোর নেতাদের কাছ থেকেও একই রকম তথ্য পাওয়া গেছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকী বলেন, অন্তর্বর্তী সরকার যে বৈঠক ডেকেছে, সে ব্যাপারে রাত ১০টার পর আমন্ত্রণ পেয়েছেন তিনি।

গণতন্ত্র মঞ্চের আরেক নেতা সাইফুল হক বলেন, হঠাৎ আলোচনায় বসে ঘোষণাপত্র তৈরি করা যায় না। এ জন্য বিস্তৃত আলোচনা প্রয়োজন। কিন্তু অল্প সময়ের নোটিশে কোনো বৈঠক ডাকা হলে তাতে আলোচনায় তেমন ফল হবে না। তিনি জানান, আজ বেলা ১১টায় গণতন্ত্র মঞ্চের নেতাদের একটি বৈঠক রয়েছে। সরকারের সর্বদলীয় বৈঠকের ব্যাপারে অংশ নেওয়া না-নেওয়ার ব্যাপারে গণতন্ত্র মঞ্চের আজকের সভায় তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

জামায়াতে ইসলামীও রাত ১০টার পর সর্বদলীয় বৈঠকের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সর্বদলীয় বৈঠকে অংশ নিতে চান তাঁরা। তবে দলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া সময়সীমা গতকাল শেষ হয়। সে প্রেক্ষাপটে এই দুটি সংগঠনের নেতারা গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে তাঁদের কার্যালয়ে নিজেরা বৈঠক করেন। সেই বৈঠক শেষে রাত ১০টায় সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র-জনতা বরদাশত করবে না। কালক্ষেপণ হলে দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এই সর্বদলীয় বৈঠক করার কথা বলেছিলেন। তিনি এ-ও বলেছিলেন, ‘বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সে দিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে।’

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট-প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.