বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতকে হারিয়ে সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। রোববার (১০ নভেম্বর) পোর্ট এলিজাবেথে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১২৪ রানের মামুলি পুঁজি তোলে ভারত। জবাবে সাত উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। দলীয় ৪৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। তবে ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৪৭ রানে ভর করে অল্প টার্গেটে সহজেই নোঙর করে তারা।

দুই ওপেনার রিকেল্টন ও হেনড্রিকসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ১৩ রান। জেরাল্ড কোয়েটজি অপরাজিত থাকেন ১৯ রানে। ভারতের পক্ষে ১৭ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন বরুন চক্রবর্তী।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩৯ রানের সাথে আক্সার প্যাটেলের ২৭ ও তিলক ভার্মার ২০ রানের বদৌলতে ১২৪ রানে থামে সফরকারীরা। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেয় এক অঙ্কের রানে।

প্রোটিয়াদের পক্ষে পাঁচ বোলার তুলে নেন একটি করে উইকেট।

এ জয়ে জয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল এইডেন মার্করামের দল। আগামী বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.