বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

স্যালুট দিয়ে ভাইরাল রিকশাওয়ালা সুজন

ছাত্র আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখনই নেট জগতে ভাইরাল হয়ে যান রিকশা চালক মোহাম্মদ সুজন। সাধারণ ছাত্রদের স্যালুট দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি।

গণআন্দোলনে সফলতায় দেশে এখন নতুন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে এখনও সেই রিকশা চালকের মেখা মেলে। দেখামাত্রই অনেকেই চিনে ফেলছেন তাকে।

আন্দোলনে সংহতি জানিয়ে রিকশাওয়ালার সেই স্যালুটের কথা মনে রেখেছে ছাত্ররা। তাই তো ক্যাম্পাসজুড়ে থাকা দেয়ালচিত্রেও জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সুজন।

কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় থাকেন তিনি। অভাবের সংসারে স্ত্রী-কন্যা আর অসুস্থ শাশুড়িকে নিয়ে হিমশিম খেতে হয়। বর্তমান সরকারের কাছে তার প্রত্যাশার কথা জানালেন।

ভাইরাল রিকশাচালক মোহাম্মদ সুজন বলেছেন, মেডাম শেখ হাসিনা একদিন কামরাঙ্গীরচরে এসে ভাষণ দিয়ে গিয়েছেন। তখন তিনি বলেছিলেন, ১০ টাকা কেজি চাল খাওয়াবে এবং ঘরে-ঘরে চাকরি দিবে। কিন্তু আমরা ঘরে-ঘরে চাকরি পাই নাই।

মোহাম্মদ সুজনের প্রত্যাশা, সব জিনিসপত্রের দাম কমাইতে হবে। কারণ- গত এক বছরে একদিন গরুর গোস্ত খেতে পারি নাই। আশা করি, ড. ইউনূস সাহেব আছেন, তার প্রতি নিবেদন যেন তিনি গরিবের দিকে তাকান।

তবে আন্দোলনের সময় কীভাবে ভাইরাল হলেন, জানালেন সেই ঘটনাও। বলেন, ‘আমি আগের থেকেই শহীদ মিনারে দাঁড়িয়ে ছিলাম। আস্তে আস্তে রিক্সার ওপর দাঁড়িয়ে আমি স্যালুটটা দিয়েছিলাম। এই স্যালুটটাই বেশিরভাগ ভাইরাল হয়েছে। সে সময়ে সরকার গদিতে বসা ছিলেন, তবে আমি এগুলোর কিছুই পরোয়া করি নাই।’

এছাড়াও মোহাম্মদ সুজন জানালেন আন্দোলন চলাকালীন নিজের অভিজ্ঞতা। বলেছেন, ‘সেই সময়ে ছাত্রলীগের লোকজন দেখলাম রড, লাঠি, হকিস্টিক সবকিছু নিয়ে সাধারণ ছাত্রদের মারার জন্য প্রস্তুত। এসব কিছু ছিলো ছাত্রলীগের সাদা গাড়ির ব্যাকডালার মধ্যে। এগুলো সব আমি খেয়াল করেছি। আমি ছাত্রদের বলেছি যে, তাদের ওপর হামলা হবে।’

তবে ছাত্ররা আমাকে উত্তরে বললো,’যত হামলা-ই হোক, আমি প্রতিহত করবো।’

দেশে পরিবর্তনের যে হাওয়া বইছে তা’ নিজের পরিবারেও লাগবে এমনটাই আশা তার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.