বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপি-র ৪৬তম প্রতিষ্ঠাবাষির্কী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৬তম প্রতিষ্ঠাবাষির্কী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, বিভিন্ন দল-মতের সমন্বয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠাতার আকস্মিক মৃত্যুর পর, দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। প্রায় ৫ দশকের পথচলায় নানা ঝড়ঝাপ্টা মোকাবেলা করেছে দলটি। দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করা বিএনপির সামনে মূল চ্যালেঞ্জ- মানুষের মন জয়।

অস্থিতিশীল দেশে স্থিতিশীলতার বার্তা নিয়ে বিভিন্ন সেক্টরের যোগ্য ব্যক্তিদের নিয়ে বিএনপি গঠন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ব্যক্তিগত সততা-নিষ্ঠাসহ বিভিন্ন কারণে অল্প সময়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে দলটি।

এরপর রাজনীতির নানা বাঁকে, ঘটেছে নানা ঘটনা। গত ৫ আগস্ট, রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষমতায় না আসলে-ও, চাঙা হয়ে ওঠেছেন নেতা-কর্মীরা। দলীয় প্রধানের তরফ থেকেও বার্তা দেয়া হয়েছে, সহ:অবস্থানের।

৪৫ বছরের পথচলায়, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিলো বেশ কয়েকবার। বহু ঘাত-প্রতিঘাত মোকাবেলা করেছে বছরের-পর-বছর। এর আগে, ২০০৭ থেকে ২০২৪-এর মাঝামাঝি পর্যন্ত ভয়াবহ দুঃসময়ে গেছে বিএনপি’র। নেতা-কর্মীরা দেশেহারা ছিলো পুলিশ আর আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে। মামলা-হামলা আর জেল-জুলমে তটস্ত থাকতে হয় তাদের।

সংকটে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দল চালিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার মাইল দূরে থেকেও কর্মী-সমর্থদকদের প্রেরণা দিয়েছেন।

অবশ্য বিএনপির ওপর সবচেয়ে বড় ধাক্কা আসে, দল গঠনের মাত্র ৩ বছরের মাথায়। নির্মম-নৃশংশভাবে হত্যা করা হয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। শোক কাটিয়ে কিছুদিনের মধ্যেই রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শক্ত হাতে ধরেন হাল। তার নেতত্বে দেশের অন্যতম বৃহৎ দলের স্বীকৃতি পায় বিএনপি।

ছাত্র-জনতার অভ্যাুত্থানে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দায়িত্বে নেয় অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে, নতুন ইমেজে জনগণের কতোটা কাছাকাছি যেতে পারছে বিএনপি, সেটাই দেখার অপেক্ষায় সবাই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.