অতি সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তাঁর আমলে কেবল রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে মিথ্যা মামলায় কারাবন্দী রয়েছেন এখনও অনেকে।

তাদের মধ্যে শেরপুরের নকলা পৌরসভার সাবেক জননন্দিত মেয়র মোখলেছুর রহমান তারা অন্যতম।
শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে আজ রোববার সকাল ১১.৩০ ঘটিকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, পাঠাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল আলম খান লিটন, নকলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাফিকুল হাসান রবিন প্রমূখ।
মানববন্ধন শেষে নকলা উপজেলার সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে, মোখলেছুর রহমান তারা’র মুক্তির দাবিতে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোখলেছুর রহমান তারার জন্ম তারিখ ১০ অক্টোবর ১৯৬০ সাল। ১৯৭১ সালে তার বয়স ছিল ১০ বছর। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শাসনামলে মিথ্যা ও বানোয়াট মামলার আসামি হয়ে বর্তমানে তিনি জেলখানায় বন্দি আছেন।
আমরা তাঁর দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করছি।








