বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর শহর পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

দেশকে পরিচ্ছন্ন করতে নেমেছে দেশের গুণী শিক্ষার্থীরা।প্রতিটি জেলা-উপজেলায় চলছে পরিচ্ছন্ন কার্যক্রম। এরই পাশাপাশি শেরপুর এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শত শত শিক্ষার্থীরা। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে গ্লাভস পরে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, বেলচা দিয়ে সড়কের আবর্জনা বস্তায় ভরে সরিয়ে ফেলছেন।

শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছে বৈষম্যবিরোধী আন্দোলনে নামা সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে তারা শহরের বিভিন্ন পয়েন্টের ময়লা-আবর্জনা পরিস্কার শুরু করেন এবং শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন।

জানা যায়, হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না। সড়কেও তাদের দেখা মেলেনি। এ অবস্থায় শেরপুর শহরের বিভিন্ন সড়কে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশের ভূমিকায় সড়কের কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এক বা দুইজন আনসারের সাথে দশজন করে শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। শেরপুর শহরের থানা মোড়, নিউমার্কেট, খরমপুর, কলেজমোড় ও খোয়ারপাড় শাপলাচত্বর মোড়সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানযট না এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা।

একই সাথে জেলা শহরের শহীদ মিনার, নিউমার্কেট, খরমপুরসহ বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিনআপ বাংলাদেশ, রক্তসৈনিক, আজকের তারুণ্যসহ আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান সাকীব বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর কিছু কুচক্রী মহল শহরে ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে। আমরা এখন কয়েকভাগে ভাগ হয়ে শহরটাকে পরিস্কার করতে নেমেছি। আজ আমরা শহীদ মিনার ও থানামোড় পরিস্কার করেছি। শিক্ষার্থী রাগীব ইশরাক আলিফ বলেন, দেশটা আমাদের। এই দেশে ফ্যাসিবাদ থেকে শুরু করে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আমরা শিক্ষার্থীরা ছিলাম। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। এখন দেশে যে ভাংচুর ও নৈরাজ্য চলছে সেজন্য শহরে বেশ ময়লা আবর্জনা জমেছে। সেগুলো আমরা পরিস্কার করছি।

ক্লিনআপ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আল-আমিন রাজু বলেন, দেশের যেকোন সংকটময় মুহূর্তে স্বেচ্ছাসেবীরা ঝাঁপিয়ে পড়ে। এটাও ব্যতিক্রম নয়। তাই এবারও আমরা মাঠে নেমেছি। শেরপুর শহর ময়লায় ভরে গিয়েছিল। যা থেকে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তাই আমরা স্বেচ্ছাসেবী ও সাধারণ শিক্ষার্থীরা মিলে শহরটাকে পরিস্কার পরিচ্ছন্ন করছি। একইসাথে দেশের জানমাল রক্ষাতেও আমরা মাঠে থাকব।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.